তারা মিয়ার কাজে বিপণনের কোন মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তারা মিয়ার কাজে বিপণনের ক্রেতা ভ্যালু মৌলিক ধারনার গুরুত্ব পেয়েছে। পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে উঠে তাকে ক্রেতা ভ্যালু বলে ।পণ্য মূল্য ঠিক থেকে পণ্যের মান ও সেবা বাড়ালে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায়, অন্যদিকে পণ্য মান ঠিক থেকে মূল্য বা খরচ বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায়। ক্রেতারা সকল সময় পণ্যের ভ্যালু ও খরচ সুনির্দিষ্টভাবে বা উদ্দেশ্যভিত্তিক বিশ্লেষণ করে না । ভ্যালুর উপলব্ধির ভিত্তিতে পণ্য নির্বাচন করে । সন্তুষ্টির তুলনায় খরচ বেশি হলে হস্তান্তর ক্রেতারা বিকল্প পণ্য বা প্রতিযোগীদের পণ্য ক্রয় করতে পারেউদ্দীপকে দেখতে পাই, তারা মিয়া গ্রামের দরিদ্র শ্রেণির লোক। তিনি তালপাতা দিয়ে শৈল্পিক নকশাসহকারে হাতপাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রয় করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। তার তৈরিকৃত হাতপাখার চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছুসংখ্যক কর্মী নিয়ে বৃহৎ পরিসরে হাতপাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি কারবারের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করছেন। ক্রেতারাও কমমূল্যে পছন্দসই হাতপাখা ক্রয় করে সন্তুষ্ট।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তারা মিয়ার কাজে বিপণনের কোন মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর