উদ্দীপকে উল্লিখিত 'সুমন লেদার হাউজ' কোন ধরনের ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি অনুসরণ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমন লেদার হাউজ জনসংখ্যাভিত্তিক "লিঙ্গ" চলকটি ব্যবহার করে বাজার বিভক্ত করেছে। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যাভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়।জন্মগত কারণে পুরুষ এবং নারীর প্রয়োজন, চাহিদা, জীবনধারণ পদ্ধতি, ক্রয় আচরণ প্রভৃতির মধ্যে পার্থক্য দেখা যায়। ফলে মহিলা এবং পুরুষদেরকে আলাদা-আলাদা বাজার হিসেবে বিবেচনা করা হয় । যেমন- বিভিন্ন খেলনা উৎপাদনকারী কোম্পানিগুলো মেয়ে শিশু এবং ছেলে শিশুদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের খেলনা উৎপাদন ও বিপণন করে । উদ্দীপকে দেখতে পাই, সুমন লেদার হাউজ' উন্নতমানের চামড়া দ্বারা আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এতে করে প্রতিষ্ঠানটি বাজারের কিছু অংশ দখল করতে সমর্থ হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'সুমন লেদার হাউজ' কোন ধরনের ভোক্তাবাজার বিভক্তিকর…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর