উদ্দীপকের আলোকে জনাব আলমের সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব আলমের সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে। ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন এবং একই সাথে ব্যবসায়কে সম্প্রসারণ করা। কারণ ব্যবসায় সম্প্রসারণ করার মানে হলো বাজার বড় হওয়া যাতে অধিকসংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করা যায়। এতে একদিকে যেমন মুনাফা বৃদ্ধি পায় অন্যদিকে ব্যবসায়ের পরিচিতি বাড়ে। জনাব আলম প্রাথমিকভাবে বিভিন্ন উৎপাদকের নিকট হতে জুতা সংগ্রহ করে বহুশাখা বিপণির মাধ্যমে বিক্রি করছেন। এতে তার যথেষ্ট লাভ হয়। এরই ধারাবাহিকতায় তিনি আন্তর্জাতিক মানের জুতা ও স্যান্ডেল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। জনাব আলিম নিজেই জুতা তৈরি করে নিজস্ব দোকানের মাধ্যমে বিক্রি করার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পূর্বের তুলনায় তার মুনাফা বৃদ্ধি পাবে। কারণ এখন তিনি নিজস্ব কারখানায় পণ্য তৈরি করেন বিধায় পূর্বের তুলনায় অধিক সুবিধা ভোগ করবেন। এছাড়া ও তার নিজস্ব ব্র্যান্ড তৈরি হবে যা তাকে দীর্ঘমেয়াদে ব্যবসায়ে টিকিয়ে রাখবে। তাই বলা যায়, জনাব আলমের সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আলমের সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা ম…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর