উদ্দীপকের 'স্বপ্নীল' সুপার মার্কেট ধরনের খুচরা বিপণি।
সুপার মার্কেট হচ্ছে এক ধরনের বৃহদায়তন আকৃতির খুচরা কারবার । এখানে কম খরচে, সীমিত লাভে, নিজস্ব সেবার মাধ্যমে অধিক পণ্যসামগ্রী বিক্রয় করা হয়। এ ধরনের দোকানে খাদ্যসামগ্রী, লন্ড্রি ও গৃহস্থালি পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। এখানে সমস্ত পণ্যের গায়ে এর মূল্য, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদান সবকিছু লেখা থাকে। অতিরিক্ত তথ্য প্রদানের জন্য কোনো বিক্রয়কর্মী থাকে না। ক্রেতাকেই সবকিছু যাচাই-বাছাই ও তুলনা করতে হয়।
উদ্দীপকের জনাব করিম স্বপ্নীল নামে একটি বিপণি স্থাপন করেন। এখানে স্বসেবায় কমমূল্যে, খাদ্যসামগ্রী, মুদি, গৃহস্থালি পণ্য বিক্রয় করা হয়। এখানে প্রতিটি পণ্যের মূল্য, পরিমাণ, ওজন, উৎপাদনের তারিখ ইত্যাদি লেভেল লাগানো থাকে ফলে খুব সহজেই ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। পণ্য বিক্রয়ের জন্য এখানে আলাদা কোনো বিক্রয়কর্মী নেই। যেহেতু স্বপ্নীল-এর কার্যক্রম সুপার মার্কেটের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই বলা যায় 'স্বপ্নীল' সুপার মার্কেটে ধরনের খুচরা বিপণি।