উদ্দীপকের আলোকে জনাব করিমের 'স্বপ্নীল' বিপণিতে বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব করিমের স্বপ্নীল বিপণিতে বিক্রয় বৃদ্ধির কারণ হলো অনলাইন বিপণন। আন্তঃক্রিয়াশীল কম্পিউটারের সাহায্যে ক্রেতা-বিক্রেতা সংযুক্ত হয়ে যে বিপণন কার্যক্রম সম্পাদন করে তাকে অনলাইন বিপণন বলে। অনলাইন বিপণনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা সংযুক্ত হবার পর উভয়ে তথ্য আদান-প্রদান করতে পারে। দুই ধরনের অনলাইন বিপণন আছে যথা : বাণিজ্যিক অনলাইন এবং ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটি বিশাল বিস্তৃত ও বিকশিত কম্পিউটার নেটওয়ার্ক। যেখানে বিশ্বব্যাপী সকলে একসাথে সংযুক্ত থাকে। উদ্দীপকের স্বপ্নীল একটি সুপার মার্কেট ধরনের খুচরা বিপণি। এ ধরনের বিপণিতে ক্রেতারা খুব সহজেই স্বাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করে থাকে। কারণ পণ্যের গায়ে সব ধরনের তথ্য দেওয়া থাকে। তারপর ও তারা সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি ওয়েবসাইট চালু রেখেছেন। যেখানে ক্রেতা-বিক্রেতা একত্রিত হয়ে তথ্য আদান-প্রদান করতে পারেন। ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় ও মুনাফা বাড়ছে। তাই বলা যায় জনাব করিমের স্বপ্নীল বিপণিতে বিক্রয় বৃদ্ধির কারণ হলো অনলাইন বিপণন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব করিমের 'স্বপ্নীল' বিপণিতে বিক্রয় বৃদ্ধির কারণ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর