'ঘরণী' ফ্যাশন হাউজের মালিক মিসেস ফারজানা রহমানের চিন্তিত হবার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: 'ঘরণী' ফ্যাশন হাউজের মালিক মিসেস ফারজানা রহমানের চিন্তিত হবার কারণ হলো প্রতিযোগী প্রতিষ্ঠানের আবির্ভাব। একই ধরনের পণ্য বা সেবা বিপণনকারী সব প্রতিষ্ঠানই একে অন্যের প্রতিযোগী। কোম্পানিসমূহকে প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় ফলে দক্ষতার সাথে ক্রেতাকে সন্তুষ্ট করতে না পারলে কোম্পানি ক্রেতা হারায়। দাম, মান, সেবা বা অন্যকোনো দিক থেকে কোম্পানিকে প্রতিযোগিদের চেয়ে এগিয়ে থাকতে হবে অন্যথায় বাজার হারাবে। এজন্য প্রতিযোগীদের চিহ্নিত করতে হবে, তাদের কৌশল জানতে হবে এবং সে অনুযায়ী নিজের কৌশল নির্ধারণ করতে হবে। 'ঘরণী' একটি নামকরা ফ্যাশন হাউজ। তাদের তৈরি জিনিস ভোক্তাদের নিকট আকর্ষণীয় হওয়ায় ভালোই চলছিল এবং বিক্রি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন নতুন প্রতিযোগীর আগমন হওয়ায় ঘরণী ফ্যাশনের মালিক চিন্তিত হয়ে পড়েছেন। কেননা প্রতিযোগীর আগমন হওয়ায় বাজার ভাগ হয়ে যাবে অর্থাৎ ঘরণী ফ্যাশন এতদিন যে পরিমাণ পণ্য বিক্রি করতে পারত এখন তা পারবে না কারণ ক্রেতারা বিভিন্ন কারণে প্রতিযোগীর পণ্য কিনবেই। তাই বলা যায়, 'ঘরণী' ফ্যাশন হাউজের মালিক মিসেস ফারজানা রহমানের চিন্তিত হবার কারণ হলো নতুন প্রতিযোগী প্রতিষ্ঠানের আবির্ভাব।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'ঘরণী' ফ্যাশন হাউজের মালিক মিসেস ফারজানা রহমানের চিন্তিত হবার কারণ …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর