শপিং পণ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: শপিং হলো এমন ধরনের ভোগ্যপণ্য যা ভোক্তারা ঘন ঘন ব্রুয় করে না এবং ক্রয়ের পূর্বে এর মূল্য, মান, উপযোগিতা ইত্যাদি বিচার- বিশ্লেষণ করে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। শপিং পণ্য ক্রয়ের পূর্বে ক্রেতারা প্রচুর সময় ব্যয় করে ও শ্রম দেয়। এ পণ্যগুলো বেশ ব্যয়বহুল হয়। এগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়; যেমন : আসবাবপত্র, ফ্রিজ, টিভি ইত্যাদি। দুই ধরনের শপিং পণ্য আছে যথা : সমজাতীয় ও অসমজাতীয় শপিং পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
শপিং পণ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর