প্রথম অবস্থায় রইচ উদ্দিন পেয়ারা বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রথম অবস্থায় উদ্দীপকের রইচ উদ্দিন পেয়ারা বিক্রয়ের জন্য ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন। ধাপহীন বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। একে প্রত্যক্ষ বিপণনও বলা হয়। এ পদ্ধতিতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থ কারবারি থাকে না। সাধারণত কৃষিপণ্যের ক্ষেত্রে এ ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়। ধাপহীন বণ্টনপ্রণালি = উৎপাদনকারী ভোক্তা। উদ্দীপকের রইচ উদ্দিন স্বল্প পরিসরে পেয়ারার চাষ শুরু করেন উৎপাদিত পেয়ারা নিজের এলাকার হাটবাজারে বিক্রি করে অনেকটা লাভবান হন। এক্ষেত্রে তিনি পেয়ারা বিক্রির জন্য কোনো মধ্যস্থাকারবারি ব্যবহার করেন নি। উৎপাদিত পেয়ারা উৎপাদকের নিকট থেকে সরাসরি ভোক্তার নিকট চলে গেছে মাঝখানে কোনো পাইকার বা খুচরা ব্যবসায়ী অবস্থান করছে না। তাই বলা যায়, উদ্দীপকের রইচ উদ্দিন পেয়ারা বিক্রয়ের জন্য ধাপহীন বণ্টন প্রণালি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রথম অবস্থায় রইচ উদ্দিন পেয়ারা বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের বণ্ট…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর