উদ্দীপকের আলোকে আলোকে জনাব রইচ উদ্দিনের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে রইচ উদ্দিনের ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত পুরোপুরি যৌক্তিক। ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন এবং একই সাথে ব্যবসায়কে সম্প্রসারণ করা। কারণ ব্যবসায় সম্প্রসারণ করার মানে হলো বাজার বড় হওয়া অধিকসংখ্যক ক্রেতার নিকট পণ্য বিক্রি করা। এতে একদিকে যেমনি মুনাফা বৃদ্ধি পায় অন্যদিকে তেমনি ব্যবসায়ের পরিচিতি বাড়ে। উদ্দীপকের রইচ উদ্দিন প্রাথমিকভাবে স্বল্প পরিসরে পেয়ারার ব্যবসায় করতেন। উৎপাদিত পেয়ারা নিজেই বিক্রি করে অনেক লাভবান হন। আর ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য অর্জিত, হওয়ায় তিনি ব্যবসায়কে সম্প্রসারণের উদ্যোগ নেন। পরবর্তীতে তিনি দশ বিঘা জমিতে পেয়ারার চাষ শুরু করেন। ফলন ভালো হওয়ায় উৎপাদিত পেয়ারা পাইকারদের নিকট বিক্রি করেন। সাফল্যের ধারাবাহিকতায় তিনি বাণিজ্যিকভাবে পেয়ারার উৎপাদন ও বিপণন করেন। যেহেতু উদ্দীপকের রইচ উদ্দিনের ব্যবসায় ভালো চলছে। তার উৎপাদিত পেয়ারা নিয়মিত বিক্রি হচ্ছে। তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য পেয়ারা চাষ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আলোকে জনাব রইচ উদ্দিনের ব্যবসায় সম্প্রসারণের যৌক্ত…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর