“শিল্পপণ্যের বণ্টনপ্রণালি সংক্ষিপ্ত”- ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণত শিল্প পণ্যের বণ্টনপ্রণালি ছোট হয়। উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণ বা ব্যবসায়ে ব্যবহারের জন্য যে সকল পণ্য ক্রয় করা হয় তাকে শিল্পপণ্য বলে। ভোগ্যপণ্যের তুলনায় শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা কম হওয়ায় শিল্পপণ্যের বণ্টনপ্রণালিও ছোট আকারের হয়ে থাকে। দামি এবং ভারি পণ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়। ছোটখাট যন্ত্রপাতি উৎপাদনকারী নিজস্ব বিতরণকারীর মাধ্যমে বিক্রয় করতে পারে। এছাড়া প্রতিনিধি ও বিক্রয় শাখার মাধ্যমেও বিক্রয় করা যায়। এক্ষেত্রে দীর্ঘ বণ্টনপ্রণালির কোনো প্রয়োজন হয় না৷
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“শিল্পপণ্যের বণ্টনপ্রণালি সংক্ষিপ্ত”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর