রাজশাহীর আম চাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: রাজশাহীর আম চাষিরা ব্যষ্টিক পরিবেশের উপাদান সরবরাহকারীর সাথে সম্পৃক্ত। যারা কোম্পানিতে কাঁচামাল সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। সময়মতো প্রয়োজনীয় পরিমাণ উপকরণ সরবরাহ না করতে পারলে স্বল্পমেয়াদে কোম্পানির উৎপাদন বন্ধ থাকে আর দীর্ঘমেয়াদে কোম্পানির সুনাম বিনষ্ট হয়। তাই পণ্যের মান, দাম, নিয়মিত সরবরাহের সামর্থ্য বিবেচনা করে সরবরাহকারী নির্বাচন করতে হয়। উদ্দীপকের মনা ফুড লি. ও সুরভী ম্যাংগো জুস উভয় কোম্পানিই রাজশাহীর আম চাষিদের নিকট হতে আম সংগ্রহ করে। এদের মধ্যে মনা ফুড লি. প্লাস্টিকের বোতলে জুস উৎপাদন করে এবং সুরভী জুস কাগজের প্যাকেটে জুস উৎপাদন করে। তবে উভয় কোম্পানির কাঁচামাল হচ্ছে আম। রাজশাহীরা চাষিরা যদি আম সরবরাহ না করে তবে তারা জুস উৎপাদন করতে পারবে না তাই রাজশাহীর আম উৎপাদনকারীদের সরবরাহকারী বলা যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রাজশাহীর আম চাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পৃক্ত? ব্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর