'মোবাইল মার্ট' ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর৷
উত্তর: উদ্দীপকের 'মোবাইল মার্ট'-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিক্রয়কর্মীদের বিক্রয়িকতায় সন্তুষ্ট হয়ে তাদের স্থায়ীভাবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি। বিক্রয়কর্মীর জ্ঞান, কৌশল, বৃদ্ধি বা বিদ্যা কাজে লাগিয়ে ক্রেতা আকর্ষণ করার কৌশলই হলো বিক্ৰয়িকতা। বিক্রয়িকতার মাধ্যমে বিক্রয়কর্মীর শারীরিক, মানবিক, নৈতিক, পেশাগত, সামাজিক জ্ঞান প্রভৃতি গুণের প্রকাশ পায়৷ উদ্দীপকের 'মোবাইল মার্ট' আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের স্টলে কয়েকজন স্মার্ট ও সুন্দর তরুণী নিয়োগ দেয়। অতঃপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফলে তারা স্টলে আগত ক্রেতাদের কোম্পানির আদর্শ, পণ্য সম্পর্কিত ধারণা ও ব্যবহারবিধি সাবলিলভাবে উপস্থাপন করে তাদেরকে প্রকৃত ক্রেতায় পরিণত করতে সক্ষম হন। উদ্দীপকের 'মোবাইল মার্ট' প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীরা তাদের সুদর্শন চেহারার মাধ্যমে সহজেই ক্রেতাদের আকর্ষণ করতে পেরেছে। তাছাড়া তাদের মিশুক স্বভাব ও মার্জিত আচরণের মাধ্যমে ক্রেতাদের মন জয় করতে পেরেছে। তাছাড়াও পেশাগত জ্ঞানের মাধ্যমে ক্রেতাদের কোম্পানি ও পণ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের পণ্যটি কিনতে উৎসাহিত করেছে। এভাবে তারা সম্ভাব্য ক্রেতাদেরকে বিক্রয়িকতা ও কর্মদক্ষতায় মুগ্ধ করে প্রকৃত ক্রেতায় পরিণত করতে সক্ষম হয়েছে। তাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা তারা দোকানের স্থায়ী বিক্রয়কর্মী হলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বৃদ্ধি পাবে। এতে তারা আরও দক্ষতার সাথে কাজ করতে পারবে। ফলে প্রতিষ্ঠানের বিক্রি, মুনাফা ও সুনাম বাড়বে। সুতরাং বলা যায়, 'মোবাইল মার্ট'-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মোবাইল মার্ট' ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর