'সুরভী ম্যাংগো জুস' এর বিক্রয় দ্বিগুণ হারে বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: 'সুরভী ম্যাংগো জুস' এর বিক্রয় দ্বিগুণ হারে বৃদ্ধির কারণ হলো গ্রিন মার্কেটিং। যে বিপণন ধারণায় পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয় তাকে গ্রিন মার্কেটিং বলে। গ্রিন মার্কেটিং-এর মূল কথা হচ্ছে সমগ্র মার্কেটিং কার্যক্রম পরিবেশ সহায়ক বা পরিবেশ উপযোগী হবে। অর্থাৎ পণ্য মোড়ক, উৎপাদন প্রক্রিয়া কোনোভাবেই পরিবেশের ক্ষতি করবে না। এ ধরনের মার্কেটিং পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে জীবনমান সর্বোচ্চ করা। উদ্দীপকের সুরভী জুস কোম্পানি স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য উৎপাদন ও বণ্টন করে। তারা প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাগজের প্যাকেটে জুস সরবরাহ করে। এতে পরিবেশ সচেতন ক্রেতাদের নিকট জুসটি জনপ্রিয় হয়ে উঠে। আজকাল অনেকেই বিশ্বাস করে প্লাস্টিকের বোতল স্বাস্থ্যসম্মত নয় তাছাড়া এটি ব্যবহারের পর ফেলে দিলে মাটিতে না পচে পরিবেশের ক্ষতি করে। কিন্তু কাগজের প্যাকেট সহজে মাটিতে পচে যায়। তাই বলা যায় 'সুরভী ম্যাংগো জুস' এর বিক্রয় দ্বিগুণ হারে বৃদ্ধির কারণ হলো গ্রিন মার্কেটিং।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'সুরভী ম্যাংগো জুস' এর বিক্রয় দ্বিগুণ হারে বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর