“ভোক্তাই বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু” ব্যাখ্যা কর।
উত্তর: বিপণন মিশ্রণ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার-এর সংমিশ্রণ যা কোম্পানি অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে ।বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর উপর অধিক গুরুত্ব দিতে হয় । যে যেভাবেই বিপণন কার্যক্রম পরিচালিত করুক না কেন, প্রত্যেকের মূল উদ্দেশ্য হলো ক্রেতা সন্তুষ্টি বিধান করা । আর এ কারণে ভোক্তাদের গুরুত্ব দিয়েই বিপণনের যাবতীয় নিয়ম-নীতি, কার্যক্রম, আইন-কানুন প্রণয়ন করা হয় । সারা বিশ্বের প্রতিটি প্রতিষ্ঠান ভোক্তার রুচি, চাহিদা, পছন্দ, চিন্তা-চেতনা ইত্যাদিকে বিবেচনা করেই তাদের বিপণন কার্যক্রম হাতে নেয় । তাই বলা যায়, ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“ভোক্তাই বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু” ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর