বিশুর সিদ্ধান্ত গ্রহণ কতটুকু সঠিক? ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি উল্লেখপূর্বক মতামত দাও।
উত্তর: বিশ্ব ভোক্তাবাজার বিভক্তিকরণের ক্ষেত্রে জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের ভিত্তিটি ব্যবহার করেছেন। যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) উপর ভিত্তি করে জনসংখ্যাবিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকের বিশু ভারত থেকে চুনাপাথর ও গ্যাস আমদানি করে দেশের বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরিতে সরবরাহ করেন। তাঁর আমদানিকৃত পণ্য গুণে ও মানে সেরা। সম্প্রতি তিনি আমদানিকৃত চুনাপাথর ও গ্যাস দিয়ে সিমেন্ট তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি মনে করেন ক্রেতাদের পেশা ও আয়ের উপর ভিত্তি করে সিমেন্টকে ৪ গ্রেডে তৈরি করা দরকার। যাতে দেশের সকল ক্রেতা সিমেন্ট ক্রয় করে লাভবান হয়। জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ এ জনগণের পেশা, আয়, লিঙ্গ, শিক্ষা, ধর্ম, বর্ণ, জাতীয়তা ইত্যাদির ভিত্তিকে বিভক্তিকরণ করা হয়। এতে সকল শ্রেণির মানুষ তাদের নিজ নিজ অবস্থাভেদে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। কিন্তু যদি এখানে এক শ্রেনীর মানুষের জন্য পণ্য উৎপাদন করা হতো তবে আরেক শ্রেণীর মানুষ পন্য পেতো না। এতে করে একশ্রেণীর মানুষ সুবিধা পেত কিন্তু আর এক শ্রেণীর মানুষ বঞ্চিত হতো।বেশি আয়ের মানুষ ক্রয় করতে পারতো এবং ক্রম আয়ের মানুষ ক্রয় করতে পারতো না। এতে ব্যবসায়ের উন্নতি খুব একটা হতো না। তাই বলা যায়,উদ্দীপকের বিশু তাই ক্রেতাদের পেশা ও আয়ের ভিত্তিতে সিমেন্ট তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিশুর সিদ্ধান্ত গ্রহণ কতটুকু সঠিক? ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর