সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন- ব্যাখ্যা কর।
উত্তর: যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থেকে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাকে সরকারি বাজার বলে। সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য সরকার বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন সময়ে ক্রয় করে থাকে। এখানে টেন্ডারের মাধ্যমে বা চুক্তির ভিত্তিতে ক্রয়-বিক্রয় করা হয়। এখানে ক্রয় কার সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত মোতাবেক কাজ করতে হয়। সাধারণত জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে এরূপ বাজারের ক্রয় করা হয়ে থাকে। সাধারণত সরকারি, স্কুল, কলেজ, হাসপাতাল, চিড়িয়াখানা, কারাগার, অফিস-আদালত ইত্যাদি নিয়ে সরকারি বাজার গঠিত হয়। এ বাজারের সদস্য সংখ্যা সীমিত থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর