উদ্দীপকে 'গ্রামীণ' ট্রান্সপোর্টের কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'গ্রামীণ' ট্রান্সপোর্টের কাজটি বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। বিপণনের অন্যতম একটি কাজ পরিবহন। এর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সাধারণতপণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারাবিশ্বে। এটি সারা বিশ্বে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে পরিবহন।উদ্দীপকের মি. রাজু সাভারে একটি ম্যাংগো জুস কারখানা স্থাপন করেন। তিনি বাজার তথ্য সংগ্রহ করে রাজশাহী থেকে আম ক্রয় করেন। আম ফ্যাক্টরিতে পৌছানোর জন্য 'গ্রামীণ' ট্রান্সপোর্টের ট্রাক ব্যবহার করেন। উক্ত ট্রাক বিপণনের পরিবহন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'গ্রামীণ' ট্রান্সপোর্টের কাজটি বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'গ্রামীণ' ট্রান্সপোর্টের কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর