উদ্দীপকে মি. রহমতের প্রথম কার্যক্রমটি বিপণনের কোন কাজের সহিত সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. রহমতের প্রথম কার্যক্রম টি বিপণনের ক্রয় কার্যক্রম এর সাথে সম্পৃক্ত।অর্থের বিনিময়ে ক্রেতা বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার মালিকানা গ্রহণ করলে তাকে ক্রয় বলে।এটি বিপণনের একটি পর্যায় যা বিনিময়ের সাথে সম্পৃক্ত।এর মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে।এছাডাও ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক তৈরি ও হয়ে থাকে এই মাধ্যমে।উদ্দীপকের মি. রহমত 'শাপলা চিপস' ফ্যক্টরির একজন স্বত্বাধিকারী।তিনি চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে উন্নত মানের আলু সংগ্রহ করেন।তার অর্থাৎ মি. রহমতের আলু সংগ্রহের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, মি. রহমতের প্রথম কার্যক্রম টি বিপণনের ক্রয় কার্যক্রম এর সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রহমতের প্রথম কার্যক্রমটি বিপণনের কোন কাজের সহিত সম্পর্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর