বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ"- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ-,উক্তিটি যথার্থ।অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হওয়াকে বিক্রয় বলে।বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।বিক্রয় সম্পাদনের জন্য ক্রেতা খোজ করতে হয়।বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে।বিক্রেতা এবং ক্রেতার চাহিদা ও মতামত এক হলেই বিক্রয় কার্যক্রম সম্পাদন হয়।উদ্দীপকের মি. রহমত 'শাপলা চিপস' ফ্যক্টরির একজন স্বত্বাধিকারী।তিনি চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে উন্নত মানের আলু সংগ্রহ করেন।উক্ত আলু দিয়ে তিনি স্বাস্থ্যসম্মত চিপস তৈরি করে নিজস্ব বিক্রয়কর্মীর মাধ্যমে উচ্চমূল্যে শহরের বিভিন্ন শপিং সেন্টার গুলো তে বিক্রয় করে থাকেন।উক্ত সুস্বাদু চিপস ক্রেতাদের খুব পছন্দ হওয়ায় তার ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।উদ্দীপকের মি. রহমত বিক্রয় কাজের মাধ্যমে তার ব্যবসা দিন দিন সমৃদ্ধ করে চলেছেন।ব্যবসার বিভিন্ন খরচ যেমন : উৎপাদন,কাচামাল ক্রয়,গুদামজাতকরনে ব্যয়িত অর্থ,কর্মচারী দের বেতন ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ব্যয়িত অর্থের যোগান বিক্রয় থেকে আসে।বিক্রয় ছাড়া প্রতিষ্ঠানের উৎপাদন ও বিভিন্ন বিভাগের খরচ বহন করা সম্ভব নয়।একটি প্রতিষ্ঠানের একদল দক্ষ বিক্রয়কর্মীরাই পারে প্রতিষ্ঠান এর বিক্রয় বৃদ্ধি করতে।তাই বলা যায়, বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ-,উক্তিটি যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ"- উক্তিটি উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর