উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: নূর গার্মেন্টস শিল্প বাজারের অন্তর্ভুক্ত। যেসব প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য পণ্য কেনে তাদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। এ বাজারের ক্রেতার সংখ্যা কম হয়। পুনরায় উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জনই এ বাজারের সদস্যদের উদ্দেশ্য। নূর গার্মেন্টস তৈরি পোশাক বিপণনের নামকরা একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি প্রভৃতি পোশাক তৈরি করে। এজন্য প্রতিষ্ঠানটির কাঁচামাল হিসেবে সুতা, কাপড় প্রভৃতি কিনতে হয়। আর সেগুলো প্রক্রিয়াজাত করে পুনরায় উৎপাদনের মাধ্যমে সম্পূর্ণ পোশাক তৈরি করে বিক্রি করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাছাড়া এমন কাজের সদস্য বাজারে কম। এ বৈশিষ্ট্যগুলো বিচেনায় বলা যায়, নূর গার্মেন্টস শিল্প বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর