“মি. রাজুর সার্বিক কর্মকাণ্ডই সফলতার কারণ” কর্মকাণ্ডগুলোর সমষ্টি উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: মি. রাজুর সার্বিক কর্মকাণ্ড বিপণন কার্যাবলির অন্তর্ভুক্ত, যা উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে সফলতা দিয়েছে।ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টিবিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যাবলিকে বিপণন কার্যাবলি বলে। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মোড়কিকরণ ইত্যাদি হচ্ছে বিপণন কার্যাবলীর সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। বিপণন এর মাধ্যমে উৎপাদকের সাথে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর সম্পর্ক স্থাপিত হয়।ক্রেতা ও বিক্রেতার মাঝে ভবিষ্যৎ সম্পর্কে ধরে রাখার প্রবণতা ও তৈরি হয়উদ্দীপকের মি. রাজু সাভারে একটি ম্যাংগো জুস কারখানা স্থাপন করেন। তিনি বাজার তথ্য সংগ্রহ করে রাজশাহী থেকে আম কয় করেন। আম ফ্যাক্টরিতে পৌঁছানোর জন্য 'গ্রামীণ' ট্রান্সপোর্টের ট্রাক ব্যবহার করেন। আমগুলোকে তিনি মান অনুযায়ী বিভিন্ন সাইজে আলাদা করে স্টোরে সংরক্ষণ করেন। এছাড়াও তিনি উৎপাদিত জুস নিজস্ব বিক্রয়কর্মীর মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রয় করেন এবং স্থানীয় বাজারে মাইকিং ও পত্রিকার মাধ্যমে প্রচারমূলক কাজ করেন। এতে তিনি বিক্রয় বৃদ্ধি ও মুনাফা লাভে সক্ষম হন।উদ্দীপকের 'মি. রাজু বিপণনের বিভিন্ন কাজ (যেমন: বাজার তথ্য সংগ্রহ, ব্রুয়, পরিবহন, প্রমিতকরণ, পর্বাচিতকরণ, গুদামজাতকরণ, বিক্রয়কর্মী নিয়োগ ও বিজ্ঞাপন) সম্পাদন করেন। উক্ত কাজগুলো বিপণন কাজকে খুবই সাবলীল এবং গতিশীল করে তোলে। এতে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজেই পৌছাতে পারে। তাই আমি মনে করি, মি. সার্বিক কর্মকাণ্ডগুলো তার প্রতিষ্ঠানে সফলতা দিয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“মি. রাজুর সার্বিক কর্মকাণ্ডই সফলতার কারণ” কর্মকাণ্ডগুলোর সমষ্টি উল…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর