উদ্দীপকে উল্লিখিত হোসেন আলী কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হোসেন আলী ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করেন। ধাপহীন ৰণ্টনপ্রণালিতে উৎপাদনকারী সরাসারি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। একে প্রত্যক্ষ বিপণনও বলা হয়। এ পদ্ধতিতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থকারবারি থাকে না । সাধারণত কৃষিপণ্যের ক্ষেত্রে এ ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়। ধাপহীন বণ্টনপ্রণালি = উৎপাদনকারী → ভোক্তা। উদ্দীপকের হোসেন আলী নিজস্ব জমিতে কমলা চাষ করে নিজেই স্থানীয় বাজারে বিক্রয় করেন। এভাবে তার ব্যাপক মুনাফা হওয়ার কারণে তিনি বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু করেন। এই বিপুল পরিমাণ কমলা বিক্রয়ের জন্য তিনি অরিন ফ্রুট জুস ফ্যাক্টরির সাথে চুক্তিবদ্ধ হন। এখানে হোসেন আলী ও কোম্পানির মাঝখানে কোনো মধ্যস্থাকারবারি অবস্থান করে না। উৎপাদনকারী সারাসরি শিল্প ক্রেতার নিকট পণ্য বিক্রি করেন। তাই বলা যায়, হোসেন আলী ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হোসেন আলী কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর