আমার মতে, 'অরিন ফ্রুট জুস ফ্যাক্টরি'-এর জন্য দুই স্তর বিশিষ্ট বণ্টন প্রণালি উত্তম।
ভোগ্যপণ্যের দুই স্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে দুই ধরনের মধ্যস্থব্যবসায়ী অবস্থান করে পাইকার ও খুচরা ব্যবসায়ী। সারাদেশে ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতেই এ বণ্টন প্রণালিটি ব্যবহৃত হয়।
উদ্দীপকের হোসেন আলী তার বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত কমলা 'অরিন ফ্রুট জুস ফ্যাক্টরি'-এর কাছে বিক্রি করেন। আর এ কমলা থেকে জুস তৈরি করে প্রতিষ্ঠানটি সারাদেশে ভোক্তাদের কাছে তা বিক্রি করে। তাই বলা যায়, তাদের দুই স্তরের বণ্টন প্রণালিটি ব্যবহার করা যৌক্তিক।
ভোক্তারা সারাদেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে বিধায় উদ্দীপকের 'অরিন ফ্রুট জুস ফ্যাক্টরি' কমলার জুস উৎপাদনের পর তা স্থানীয় বড় বড় পাইকারদের কাছে পাঠাতে পারে। আর এ পাইকাররাই খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটির পণ্য পৌছে দিবে। খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকটে অবস্থান করায় ভোক্তারা তাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির বণ্টন প্রণালিটি হবে-
এভাবে দুই ধরনের মধ্যস্থব্যবসায়ীদের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে পারে। এখানে আরও মধ্যস্থব্যবসায়ী অন্তর্ভুক্ত হলে জুসের দাম বৃদ্ধি পাবে। আবার, মধ্যস্থব্যবসায়ী হ্রাস পেলে প্রতিষ্ঠানটির পক্ষে ভোক্তাদের কাছে জুস পৌঁছানো কষ্টকর ও ব্যয়বহুল হতে পারে। তাই আমার মতে, উদ্দীপকের প্রতিষ্ঠানটির দুইস্তর বিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করাই উত্তম।