লোটন কোম্পানি লি. কোন ধরনের পণ্য বিক্রয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: লোটন কোম্পানি লি. শপিং পণ্য বিক্রয় করে।যেসকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে। যেমন : দামি শাড়ি, গহনা,টেলিভিশন, আসবাবপত্র,রেফ্রিজারেটর ইত্যাদি। উদ্দীপকের লোটন কোম্পানি লি. টিভি, ফ্রিজ, ওভেনসহ ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রয় করে। কোম্পানিটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভালোমানের পণ্য সরবরাহ করে। লোটন কোম্পানির এরূপ বিক্রীত টিভি, ফ্রিজ, ওভেন শপিং পণ্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, লোটন কোম্পানি লি. শপিং পণ্য বিক্রয় করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
লোটন কোম্পানি লি. কোন ধরনের পণ্য বিক্রয় করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর