উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ পণ্যমূল্য নির্ধারণ পদ্ধতি উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্যমূল্য নির্ধারণের ক্ষেত্রে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যবহার করেছে, যা উক্ত প্রতিষ্ঠানকে সফলতা দিয়েছে। বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে।ড্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের মূল্যবহির্ভূত অন্যান্য উপাদান যেমন পণ্যের মান, আকার-আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের উপর গুরুত্বারোপ করা হয়। উদ্দীপকের লোটন কোম্পানি লি. টিভি, ফ্রিজ, ওভেনসহ ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রয় করে। কোম্পানিটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভালোমানের পণ্য সরবরাহ করে। পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা বা উপলব্ধির উপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করে। প্রতিযোগিতা মোকাবিলার জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎসবে ১০% ছাড়ে পণ্য বিক্রয় করে। ফলে কোম্পানিটি সাফল্যের সহিত ব্যবসা করছে। এই পদ্ধতিতে একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রি করা হয়।মূলত পণ্য সম্পর্কে ক্রেতার ভালো ধারণার জন্যই এর দাম উচ্চ হয়ে থাকে এবং যেহেতু পণ্যটির গুণগতমান ক্রেতার উনার সাথে মিলে যায় এজন্য ক্রেতা উচ্চমূল্য দিতেও প্রস্তুত থাকে। তাই এরূপ পদ্ধতিতে মূল্য নির্ধারণে ক্রেতার উপলব্ধিকে বিবেচনা করা হয়, বিক্রেতার খরচ কিংবা পণ্যের চাহিদা নয়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির অনুসৃত ভ্যালুভিত্তিক মূল্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ পণ্যমূল্য নির্ধারণ পদ্ধ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর