4KD GOLD টিভি বর্তমানে পণ্যের জীবনচক্রের যে স্তরে অবস্থান করছে তা বিশ্লেষণ কর।
উত্তর: 4KD GOLD [গণিত] টিভি বর্তমানে পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে।যখন বাজারে পণ্যের পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং অনেকেই পণ্য ক্রয় করা শুরু করে সে সময়কালকে প্রবৃদ্ধি স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি পণ্যের বিক্রয়ও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এই পর্যায়ে বাজারে নতুন নতুন প্রতিযোগীর আগমন ঘটে।উদ্দীপকের ইরা লিমিটেড' উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 4KD GOLD [গণিত] ব্র্যান্ডের টিভি উৎপাদন ও বিপণন করছে। স্বচ্ছ ছবি, সুমিষ্ট আওয়াজ ও নান্দনিক ডিজাইনের টিভির মূল্য বেশি হলেও ব্যাপক চাহিদা বিদ্যমান। প্রতিযোগিতার বাজারে নতুন নতুন ক্রেতারা টিভিটি ক্রয় করায় বিক্রির পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে। এক্ষেত্রে প্রতিযোগিতা মোকাবিলা ও প্রমোশন ব্যয় বেশি হলেও মোট মুনাফার পরিমাণ বেশি হওয়ায় মালিক সন্তুষ্ট।উদ্দীপকের কোম্পানিটি বর্তমানে পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। প্রবৃদ্ধি স্তরে পণ্যের ব্যাপক পরিচিতি পায় এবং বিক্রয়ের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। এমন সময় বাজার দখলের উদ্দেশ্যে প্রতিযোগী কোম্পানির উদ্ভব ঘটে। ফলে বিভিন্ন নতুন নতুন কৌশলগত বিপণন কার্যক্রম গ্রহণ করতে হয়।এতে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায় বাজারে কোম্পানির শেয়ার ও দিন দিন বৃদ্ধি পেতে থাকে । এসকল কারণেই প্রবৃদ্ধি স্তরে প্রতিষ্ঠানের ব্যাপক সফলতা আসে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
4KD GOLD টিভি বর্তমানে পণ্যের জীবনচক্রের যে স্তরে অবস্থান করছে তা ব…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর