ইরা লিমিটেড' কোন ধরনের ভোগ্যপণ্য বিপণন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: ইরা লিমিটেড' শপিং পণ্য জাতীয় ভোগ্যপণ্য বিপণন করছে।যেসকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। শপিং পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে । যেমন : টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি। উদ্দীপকে 'ইরা লিমিটেড' উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে '4KD GOLD [গণিত] ব্র্যান্ডের টিভি উৎপাদন ও বিপণন করছে। স্বচ্ছ ছবি, সুমিষ্ট আওয়াজ ও নান্দনিক ডিজাইনের টিভির মূল্য বেশি হলেও ব্যাপক চাহিদা বিদ্যমান। ইবা লিমিটেডের এরূপ বিক্রীত টিভি শপিং পণ্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, 'ইরা লিমিটেড' শপিং পণ্য জাতীয় ভোগ্যপণ্য বিপণন করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ইরা লিমিটেড' কোন ধরনের ভোগ্যপণ্য বিপণন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর