'ময়ুরী' বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ময়ূরী' লিঙ্গভিত্তিক চলক ব্যবহার করে বাজারবিভক্তিকরণ করেছে। সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে উপবাজার বা উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। বাজারের সকল ভোক্তার চাহিদা, পছন্দ, ক্রয়ক্ষমতা এক রকম নয়। তাছাড়া একটি কোম্পানির পক্ষে বাজারের সকল ক্রেতার চাহিদা পূরণ করাও সম্ভব না। তাই বিপণনকারীকে পণ্য বিক্রয়ের জন্য বাজারকে ছোট ছোট উপবিভাগে ভাগ করতে হয়।উদ্দীপকের 'ময়ূরী' একটি তৈরি পোশাকের দোকান । পণ্য মান উন্নত হওয়ায় দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। তবে শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। এজন্য সম্প্রতি তিনি পহেলা বৈশাখকে সামনে রেখে মহিলা ও শিশুদের জন্য পোশাক তৈরি করেছেন। যেহেতু তিনি পুরুষদের জন্য কোনো পণ্য তৈরি না করে শুধু মহিলাদের জন্য পণ্য তৈরি করেছেন। তাই বলা যায়, ময়ূরী বাজার বিভক্তিকরণের লিঙ্গভিত্তিক চলকটি ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'ময়ুরী' বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর