“মিসেস আলিয়ার তথ্য প্রচার ব্যবসায়ের সফলতা অর্জনে সহায়ক হবে” উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: মিসেস আলীয়ার তথ্য প্রচার ব্যবসায়ের সফলতা অর্জনের সহায়ক হবে - উক্তিটির সাথে আমি একমত ।চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা পূণ্য বা সেবার নৈবিত্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের কতিপায় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এগুলো হলো বিক্রেতা। এক্ষেত্রে নিজেই পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য তুলে ধরে না । এটি একটি অর্থ প্রদত্ত মাধ্যম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয় । নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক নির্দিষ্ট পন্থা এবং ব্যাপক জনগণের উদ্দেশ্যে এটি প্রচারিত হয়। বিজ্ঞাপন দৃশ্য আকারে কথা বলা অথবা লিখিত আকারে প্রচার করা হয় এবং এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রচার বৃদ্ধি পায় এবং প্রচার বৃদ্ধি পাওয়ার কারণে পণ্যটি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং সর্বোপরি পণ্যের বিক্রয় বৃদ্ধি পায় ।উদ্দীপকে দেখতে পাই মিসেস আলিয়া অল্পদিনের মধ্যে প্রচুর মুনাফা অর্জন করে বিদেশি পণ্যে আমদানি করেন । এজন্য তিনি লিফলেট ব্যানার ও আঞ্চলিক পত্রিকায় তথ্য প্রচারের চিন্তা করেন যা বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“মিসেস আলিয়ার তথ্য প্রচার ব্যবসায়ের সফলতা অর্জনে সহায়ক হবে” উদ্দীপক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর