'সোনারগাঁও টেক্সটাইল মিলস্' কোন বাজারের অন্তর্গত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'সোনারগাঁও টেক্সটাইল মিল্স' শিল্পবাজারের অন্তর্ভুক্ত। যে বাজারের ক্রেতারা নিজেদের ব্যবহার বা ভোগের জন্য পণ্য না কিনে উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা অন্যকোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে শিল্পবাজার গঠিত। শিল্পপ্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তাদের নিয়ে শিল্পবাজার গঠিত। মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে শিল্পবাজারের ক্রেতারা পণ্য কিনে থাকে। এ বাজার সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে। উদ্দীপকের 'সোনারগাঁও টেক্সটাইল মিল্স' একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা মিশর থেকে তুলা আমদানি করে সুতা তৈরি করে ফলে উৎপাদিত পণ্যের মান ভালো। তাই তাঁতিরা এ মিলের সুতা ব্রুয়ে আগ্রহী। উল্লিখিত প্রতিষ্ঠানে মিশর থেকে তুলা আমদানির উদ্দেশ্য হলো সুতা তৈরি করা অর্থাৎ পুনরায় উৎপাদন করা। আবার উৎপাদিত সুতা তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে মুনাফা অর্জন করে। তাছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানটি একটি শিল্পপ্রতিষ্ঠান। সুতরাং বলা যায় 'সোনারগাঁও টেক্সটাইল মিলস' এর কার্যক্রম শিল্পবাজারের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় এটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'সোনারগাঁও টেক্সটাইল মিলস্' কোন বাজারের অন্তর্গত? উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর