উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বণ্টনপ্রণালির ধাপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'সোনারগাঁও টেক্সটাইল মিল্ল্স' দুই ধাপ বিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার করেন। বণ্টনপ্রণালি হচ্ছে একটি পথ বা মাধ্যম বা সাংগঠনিক ব্যবস্থা যার সাহায্যে পণ্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌছানো হয়। দুইধাপবিশিষ্ট বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী পাইকারের কাছে পণ্য বিক্রয় করে। এক্ষেত্রে পাইকাররা আবার খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে পণ্য বিক্রয় করে। খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে পণ্য পৌঁছে থাকে। অনেক সময় পাইকাররা পণ্য বিক্রয়ের জন্য দালালের সাহায্যও নিয়ে থাকে। 'সোনারগাঁও টেক্সটাইল মিল্স' একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান সুতার কাঁচামাল হিসেবে তারা মিশরীয় তুলা ব্যবহার করে, ফলে তাদের উৎপাদিত সুতা খুবই উন্নতমানের। তাঁতিদের কাছে এ তুলার বেশ চাহিদা রয়েছে। তাদের উৎপাদিত সুতা প্রথমে এজেন্টদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তারপর তাঁতিরা অর্থাৎ ব্যবহারকারীরা এজেন্টদের নিকট হতে উক্ত সুতা সংগ্রহ করে। তাদের ব্যবহৃত বণ্টনপ্রণালি হচ্ছে উৎপাদনকারী → এজেন্ট → তাঁতি। তাই বলা যায় 'সোনারগাঁও টেক্সটাইল মিল্স' দুই ধাপবিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বণ্টনপ্রণালির ধাপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর