উদ্দীপকে 'প্রিন্স সু'-এর সাফল্যের কারণ খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'প্রিন্স সু' কোম্পানির সাফল্যের মূল কারণ হলো ভোক্তাদের চাহিদা মোতাবেক বৈচিত্র্যপূর্ণ পণ্য সরবরাহ করা যেটি উৎপাদনকারীর প্রতিনিধির কাজের পর্যায়ভুক্ত। উৎপাদনকারীর প্রতিনিধি হলো এক ধরনের স্বাধীন মধ্যস্থ খুচরা ব্যবসায়ী। যারা বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রয়ের দায়িত্বভার গ্রহণ করে। পণ্যের মূল্য ও বিক্রয় শর্ত উৎপাদনকারী নির্দিষ্ট করে দেয়, বিনিময়ে তারা নির্দিষ্ট হারে কমিশন পায়। সাধারণত ছোট কোম্পানি, নতুন প্রতিষ্ঠিত কোম্পানি তাদের পণ্য বিক্রয়ের জন্য এ ধরনের প্রতিনিধি ব্যবহার করে থাকে। উদ্দীপকের 'প্রিন্স সু' কোম্পানি বিভিন্ন উৎপাদকের জুতা ক্রয় করে এবং নিজস্ব ১০০টি দোকানের মাধ্যমে উক্ত পণ্য বিক্রি করে। এছাড়াও চাহিদা মোতাবেক স্থানীয় বাজার থেকেও পণ্য ক্রয় করে তাদের খুচরা দোকানে বিক্রি করে। যেকোনো ব্যবসায়ে সাফল্য লাভের জন্য মূল বিষয় হলো অধিক পরিমাণ পণ্য বিক্রি করা। কারণ যত বিক্রি তত লাভ। তাই 'প্রিন্স সু' কোম্পানি বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রি করে বেশিসংখ্যক ক্রেতাকে আকর্ষণ করতে পারে ফলে অন্যান্য কোম্পানির তুলনায় তাদের মুনাফাও বেশি হয়। সুতরাং বলা যায় 'প্রিন্স সু' কোম্পানির সাফল্যের মূল কারণ হলো উৎপাদনকারীর প্রতিনিধি হয়ে ভোক্তাদের চাহিদা অনুযায়ী, পণ্য সরবরাহ করা যেটি ধরন অনুযায়ী একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'প্রিন্স সু'-এর সাফল্যের কারণ খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর