“বিজ্ঞাপন হলো নৈর্ব্যক্তিক উপস্থাপনা”- ব্যাখ্যা কর।
উত্তর: 'বিজ্ঞাপন হলো নৈর্ব্যক্তিক উপস্থাপনা'- উক্তিটি সঠিক ও যথার্থ। পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যা কিছু করা হয়, তাকে বিজ্ঞাপন বলে। এক্ষেত্রে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য খুব সংক্ষিপ্ত এবং গোছালোভাবে প্রকাশ করা হয়। এর মাধ্যমে ব্যক্তি এবং ক্রেতাসাধারণের সরাসরি যোগাযোগ স্থাপিত হয় না। তবে ক্রেতাদের নিকট নৈর্ব্যক্তিক আকারে তথ্য উপস্থাপন করে। বিজ্ঞাপন সামনাসামনি উপস্থিত না থেকেও পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে স্পষ্ট দাগ কাটতে পারে। মূলত এজন্যই বিজ্ঞাপনকে নৈর্ব্যক্তিক উপস্থাপন হিসেবে গণ্য করা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“বিজ্ঞাপন হলো নৈর্ব্যক্তিক উপস্থাপনা”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর