'স্মার্ট সু' কোন ধরনের খুচরা ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: 'স্মার্ট সু' বহুশাখা খুচরা বিপণি। একজন উৎপাদনকারী যখন মধ্যস্থ কারবারিদের বাদ দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজস্ব দোকান স্থাপনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করে তখন তাকে বহুশাখা বিপণি বলে। উক্ত বিপণিগুলোতে খুচরাভাবে পণ্য বিক্রয় করা হয়। এতে কোম্পানিগুলো যেমন মধ্যস্থাকরবারিদের মুনাফা ভোগের সুযোগ না দিয়ে নিজেরাই মুনাফা ভোগ করতে পারে। তেমনি ভোক্তারাও সরাসরি উৎপাদকের নিকট হতে কম মূল্যে পণ্য কিনে খুশি থাকে। 'স্মার্ট সু' একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা তাদের কোম্পানিতে উৎপাদিত জুতা নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রি করে। অর্থাৎ এখানে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে কোনো মধ্যস্থ কারবারি অবস্থান করে না। জুতা বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন স্থানে তারা শাখা স্থাপন করেছেন। যেহেতু 'স্মার্ট সু কোম্পানি'র পণ্য বিক্রয়ের পদ্ধতি বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই বলা যায় 'স্মার্ট সু কোম্পানি' একটি বহুশাখা বিপণি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'স্মার্ট সু' কোন ধরনের খুচরা ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর