'অনন্যা ফ্যাশন' বিপণন পরিবেশের কোন উপাদানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন? ব্যাখ্যা কর।
উত্তর: 'অনন্যা ফ্যাশন' বিপণন পরিবেশের ক্রেতা উপাদানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা সেবাসামগ্রী ক্রয় করে তাদেরকে ক্রেতা বলে। মূলত ক্রেতাসাধারণকে কেন্দ্র করেই বিপণনের সকল কর্মকাণ্ড সম্পাদিত হয়। এক্ষেত্রে বিপণনকারী প্রতিযোগীদের বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের মাধ্যমে ক্রেতাদেরকে ধরে রাখার চেষ্টা করে এবং প্রতিষ্ঠানের জন্য কাঙ্ক্ষিত মুনাফা অর্জন নিশ্চিত করে। কিন্তু সব ধরনের ক্রেতাকে সন্তুষ্টি প্রদান করা বিপণনকারীর জন্য কষ্টকর। তাছাড়া বাজারে ভিন্ন ভিন্ন ক্রেতার আচরণেও ভিন্নতা বিদ্যমান। যার ফলে বিপণনকারীকে ক্রেতাসাধারণের আচরণের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিপণন কর্মসূচি গ্রহণ করতে হয়। উদ্দীপকের 'অনন্যা ফ্যাশন' এর মালিক মি. রাহুল একজন তৈরি পোশাক বিক্রেতা। তিনি চট্টগ্রামের হালিশহরে তার পণ্য বিক্রি করেন। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যের জন্য এ এলাকা বিখ্যাত বিধায় এ অঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা বেশি। তাই মি. রাহুল উন্নতমানের পোশাক তৈরি করে বেশি দামে বিক্রি করতে পারছেন। মূলত ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে তিনি বিদেশি পোশাকও বিক্রি করেন। যেহেতু তিনি এখানকার ক্রেতাদের ওপর গুরুত্ব দিয়েছেন তাই বলা যায়, তিনি বিপণন পরিবেশের ক্রেতা উপাদান ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'অনন্যা ফ্যাশন' বিপণন পরিবেশের কোন উপাদানের ওপর গুরুত্ব দিয়ে প্রতি…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর