মি. রাহুলের বিদেশি পোশাক আমদানির সিদ্ধান্তের যৌক্তিকতা বিপণন পরিবেশের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. রাহুলের বিদেশি পোশাক আমদানির সিদ্ধান্ত অনুকূল অর্থনৈতিক পরিবেশের কারণে সম্পূর্ণ যৌক্তিক হয়েছে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিপণন পরিবেশকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হয়। বিপণন পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানের বিবেচ্য বিষয় হলো মানুষের ক্রয়ক্ষমতা। পণ্য বিপণনের ক্ষেত্রে ক্রেতার ক্রয়ক্ষমতা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। কেননা যে অঞ্চলের মানুষের ক্রয়ক্ষমতা যত বেশি সে অঞ্চলের মানুষ তত উন্নতমানের পণ্য ব্যবহার করে। অনন্যা ফ্যাশনের মালিক মি. রাহুল তৈরি পোশাক বিক্রেতা। ঘনবসতি এলাকা হিসেবে তিনি চট্টগ্রামের হালিশহরে একটি সুতি বস্ত্রের দোকান প্রতিষ্ঠা করেন। চট্টগ্রাম একটি বাণিজ্যিক শহর অর্থাৎ এখানকার ব্যবসায়-বাণিজ্য উন্নত। আমরা জানি যে এলাকায় ব্যবসায় যত উন্নত সে এলাকার মানুষের ক্রয় ক্ষমতা তত বেশি। তাছাড়া বর্তমানে তিনি যে পণ্য বিক্রি করছেন তার মূল্য তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও তার দোকানে প্রতিযোগীদের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। যার ওপর ভিত্তি করে তিনি বিদেশ থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং বলা যায়, অনুকূল অর্থনৈতিক পরিবেশ বিদ্যমান থাকায় মি. রাহুলের বিদেশ থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. রাহুলের বিদেশি পোশাক আমদানির সিদ্ধান্তের যৌক্তিকতা বিপণন পরিবেশ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর