'মৌসুমী' নামক প্রতিষ্ঠানটি সুপার মার্কেট ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান।
সুপার মার্কেট হচ্ছে এক ধরনের বৃহদায়তন আকৃতির খুচরা কারবার। এখানে কম খরচে, সীমিত লাভে, নিজস্ব সেবার মাধ্যমে অধিক পণ্যসামগ্রী বিক্রয় করা হয়। এ ধরনের দোকানে খাদ্যসমাগ্রী, লন্ড্রি, ও গৃহস্থালি পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। এখানে সমস্ত পণ্যের গায়ে এর মূল্য, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদান সবকিছু লেখা থাকে। অতিরিক্ত তথ্য প্রদানের জন্য কোনো বিক্রয়কর্মী থাকে না। ক্রেতাকেই সবকিছু যাচাই-বাছাই ও তুলনা করতে হয়।
মি. মিজান 'মৌসুমী' নামে একটি খুচরা দোকান পরিচালনা করেন। তার দোকানে খাদ্যসামগ্রীর পাশাপাশি কিছু গৃহস্থালির দ্রব্যাদি বিক্রয় করা হয়। পণ্য বিক্রয়ের জন্য এখানে কোনো বিক্রয়কর্মী নেই। তারা ওয়েবসাইটের মাধ্যমে ও ক্রেতার নিকট হতে অর্ডার সংগ্রহ করে। উদ্দীপকে মি. মিজানের দোকানের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সুপার মার্কেটের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'মৌসুমী' নামক প্রতিষ্ঠানটি সুপার মার্কেটের পর্যায়ে পড়ে যেটি বৃহদায়তন আকৃতির খুচরা ব্যবসায় হিসেবে পরিগণিত হয়।