মিস্ শায়লা কোন ধরনের গুণাবলির জন্য বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ পান? ব্যাখ্যা কর।
উত্তর: " মিস শায়লা শারীরিক গুণাবলির জন্য বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ পান। একটি কোম্পানি তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন দিক বিচার- বিশ্লেষণ করে বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একজন বিক্রয়কর্মীর পাঁচ ধরনের গুণাবলি থাকে যেমন— শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও পেশাগত। শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো ভালো স্বাস্থ্য, সৌন্দর্য, কণ্ঠস্বর, পরিচ্ছন্নতা, ভাবভঙ্গি ইত্যাদি। এছাড়া হাসি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি শারীরিক গুণাবলির অংশ। মিস শায়লা একজন সুন্দরী, শ্রুতিমধুরকণ্ঠী, পরিচ্ছন্ন ও মার্জিত ভাবভঙ্গির অধিকারী নারী। নিয়োগকারী কর্তৃপক্ষ তার এ বিষয়গুলোকে বিবেচনায় এনে তাকে প্রাথমিকভাবে নিয়োগ প্রদান করে। কারণ একজন ক্রেতার নিকট পণ্য উপস্থাপনের ক্ষেত্রে বিক্রয়কর্মীর এ ধরনের গুণাবলি থাকা প্রয়োজন। মানুষ স্বভাবগতভাবেই সুন্দর এবং মার্জিত ব্যবহারের মানুষকে পছন্দ করে। মিস শায়লার উক্ত গুণ ছাড়াও সততা, বিশ্বস্ততার গুণ রয়েছে। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তার শারীরিক গুণাবলি দেখে তাকে নিয়োগ প্রদান করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিস্ শায়লা কোন ধরনের গুণাবলির জন্য বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ পান?…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর