“প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে- এ কথাটি উদ্দীপকের আলোকে সঠিক। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয় । একটি প্রতিষ্ঠানের কার্যক্রম আবর্তিত হয় পণ্যকে ঘিরে। পণ্য বিক্রয়ের উপর প্রতিষ্ঠানের সকল কাজ নির্ভরশীল। বিক্রয়ই একমাত্র কাজ যার দ্বারা কোম্পানিতে অর্থের আগমন ঘাটে। অর্থ যদি না থাকে সকল কাজ বন্ধ। তাই কোম্পানিকে পণ্য বিক্রয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। কোম্পানির পণ্যসমূহ বিক্রয় করার জন্য দরকার সঠিক বিপণন কৌশল। বিপণন কৌশলের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ব্যক্তিক বিক্রয় ও বিক্ৰয়িকতা। ব্যক্তিক বিক্রয়ের জন্য বিক্রয়কর্মী নিয়োগ দান প্রয়োজন হয়। 'পিপলস লিজিং' কর্তৃক মিস শায়লাকে নিয়োগ প্রদান সেরকম একটি কাজের অংশ। এখন মিস শায়লা যদি তার শারীরিক ও নৈতিক গুণাবলির দ্বারা পণ্য বিক্রি করতে সমর্থ হয় তাহলে কোম্পানির জন্য তা ভালো। আর না পারলে কোম্পানির জন্য ক্ষতির কারণ হবে। তাই যথার্থই বলা হয় বিক্রয়কর্মীর ওপর কোম্পানির সফলতা নির্ভরশীল।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে”— উদ্দীপ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর