উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ প্রত্যক্ষ বিপণনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: প্রত্যক্ষ বিপণনের অনলাইন বিপণন ব্যবস্থার ফলে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পেয়েছে। প্রত্যক্ষ বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বা সেবাসামগ্রী বিক্রয়ের চেষ্টা করা হয়। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এখন কোনো কাজ করার জন্য স্বশরীরে সেখানে উপস্থিত হওয়ার দরকার নেই। আন্তঃক্রিয়াশীল কম্পিউটারের মাধ্যমেই করা সম্ভব সম্ভব। ইন্টারনেট সংযোগের কম্পিউটারের মাধ্যমে বিক্রেতা সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করতে পারে। ইলেকট্রনিক ডিভাইসভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে পণ্যের প্রচারাভিযান চালিয়ে এবং ইন্টারনেটের সাহায্যে পণ্যের ফরমায়েশ গ্রহণ ও পরবর্তীতে পণ্য প্রেরণের ব্যবস্থাই অনলাইন বিপণন নামে পরিচিত পণ্যদ্রব্যের উৎপাদক বা বিক্রেতা ইন্টারনেটে তাদের পণ্যের নাম এবং বর্ণনাসহ মূল্য তালিকা সংযোজন করে। ক্রেতা ইন্টারনেটে বিক্রেতার প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্রাউজ করে পণ্যের তথ্যগুলো সম্পর্কে জানতে পারে এবং পছন্দ অনুযায়ী ফরমায়েশ প্রদান করে। সাধারণ অর্থে অনলাইন সার্ভিসের যেসব পদ্ধতি ব্যবহার করে প্রতিষ্ঠান মধ্যস্থ ব্যবসায়ী পরিহার করে পণ্য ও সেবা ভোক্তাদের নিকট উপস্থাপন করে তাকে অনলাইন বিপণন বলে। উদ্দীপকে উল্লিখিত 'মৌসুমী' সুপার মার্কেট যেখানে ক্রেতারা স্বশরীরে উপস্থিত হয়ে পণ্য কিনতে পারে আবার ওয়েবসাইটের মাধ্যমেও তারা তাদের পণ্যের অর্ডার দিতে পারে। এতে দুইভাবে তাদের পণ্য বিক্রি হয় (১) ক্রেতারা এসে দোকান থেকে পণ্য কিনে নিয়ে যায়, (২) ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দেয়। এই প্রত্যক্ষ বিপণন ব্যবস্থা তাদের পণ্য বিক্রিতে সহায়তা করছে। সুতরাং বলা যায় 'মৌসুমী' নামক প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো প্রত্যক্ষ বিপণন ব্যবস্থা যা তাদের বিক্রয় বৃদ্ধি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ প্রত্যক্ষ বিপণ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর