উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের মিল রয়েছে। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ বলা হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহার সহ পছন্দ ব্যাপক পরিবর্তন আসে। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম চালানোর সময়কালই হলো যোগাযোগ বা মোবাইল বিপণনযোগ। উদ্দীপকে দেখতে পাই বিগত ১০ বছরের তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিষয়টি মাথায় রেখে সুমি ফ্যাশন তরুণীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের থ্রি পিস তৈরি করে ফেসবুকে নিজস্ব পেজে আপলোড করে।এতে স্মার্ট তরুনীরা যারা অনলাইনে সংযুক্ত আছে তারা তার পণ্য দেখে কোন ঝামেলা ছাড়াই ক্রয় করতে পারে। বিপণন ক্রমবিকাশের অনেক যুগ রয়েছে তার মধ্যে সর্বশেষ যে যুক্তিযুক্ত হয়েছে তা হল মোবাইল বিপণন। যেহেতু ট্রেড ফ্যাশনের কার্যক্রম মোবাইল বিপণন যুগের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মোবাইল বিপণন যুগের কথাই বলা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর