নিতাই মাঝির সমস্যা থেকে উত্তোরণের জন্য সামষ্টিক পরিবেশের যে উপাদানটি ভূমিকা রেখেছে, তা উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নিতাই মাঝিকে সমস্যা থেকে উত্তোরণের জন্য সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদান ভূমিকা রাখছে। অর্থনৈতিক পরিবেশ ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যয় ধাঁচকে প্রভাবিত করে। আয়, পণ্যমূল্য, মুদ্রাস্ফীতি, কর, সুদের হার প্রভৃতির ওপর ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যয় ধাঁচ নির্ভর করে। যেমন— পণ্যমূল্য যদি বেশি হয় তাহলে ভোক্তার ক্রয়ক্ষমতা কমে যাবে অপরদিকে ভোক্তার আয় বেড়ে গেলে ক্রয়ক্ষমতা বেড়ে যাবে। উদ্দীপকের নিতাই মাঝি নৌকা ও জাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তার দরকার ছিল আর্থিক সমর্থন যা দিয়ে সে পুনরায় নৌকা ও জাল ক্রয় করতে পারে। উদ্দীপকের বেসরকারি ব্যাংক তাকে স্বল্পসুদের ঋণ প্রদান করে সেই আর্থিক সামর্থ্য্য প্রদান করে । ফলে নিতাই মাঝি পুনরায় নতুন উদ্যমে কাজ করার স্পৃহা পায়। তাই আলোচনার পরিশেষে বলা যায়, নিতাই মাঝির সমস্যা সমাধানে সামষ্টিক পরিবেশের উপাদান অর্থনৈতিক উপাদান ভূমিকার রাখছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নিতাই মাঝির সমস্যা থেকে উত্তোরণের জন্য সামষ্টিক পরিবেশের যে উপাদানট…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর