“প্রশিক্ষণের ফলে বিক্রয়কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়”- বিক্রয়কর্মীর গুণাবলির ধরন উল্লেখপূর্বক উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'প্রশিক্ষণের ফলে বিক্রয়কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়' উক্তিটি যথার্থ। কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো কাজের জন্যই প্রশিক্ষণ প্রয়োজন। লেখাপড়া করে একজন ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে কিন্তু পেশাগত জ্ঞান অর্জনের জন্য তার প্রশিক্ষণের প্রয়োজন। এজন্য বড় বড় কোম্পানিগুলো কর্মীদের প্রশিক্ষণের পেছনে বছরে লক্ষ লক্ষ ডলার খরচ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে কর্মীর শারীরিক যোগ্যতা দেখে নিয়োগ প্রদান করে। পরবর্তীতে তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করে। এতে কর্মীরা কোম্পানির পণ্য সম্পর্কে যেমন বিশদ ধারণা অর্জন করতে পারে তেমনি পণ্য বিক্রয়ের নতুন নতুন কৌশল অবলম্বন করতে পারে। ফলে কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, প্রশিক্ষণের ফলে বিক্রয়কর্মীর দক্ষতা বৃদ্ধি পায় যা কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“প্রশিক্ষণের ফলে বিক্রয়কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়”- বিক্রয়কর্মীর গ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর