জামিল সাহেব বিপণনের কোন ধারণাকে অনুসরণ করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করেন বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও।
উত্তর: জামিল সাহেব সামাজিক বিপণন মতবাদ অনুসরণ করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করেন। সামাজিক বিপণন মতবাদ বিশ্বাস করে সমাজের ভালোমন্দ দেখার দায়িত্ব বিপণনের রয়েছে। শুধু পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করলেই চলবে না সাথে সমাজের উপকারও করতে হবে। এ মতাবাদটির উৎপত্তি হয় ১৯৭০ সালের পর। ভোক্তাদের সন্তুষ্টি বিধানের সাথে সাথে সমাজের কল্যাণের বিষয়টিও বিবেচনা করতে হবে। সমাজের জন্য ক্ষতিকর এমন কাজ বিপণন করবে না। জামিল সাহেবের প্রতিষ্ঠানটি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। রাসায়নিক পদার্থের প্রভাব ও পরিবেশ দূষণের কারণে কারখানাটি বন্ধের উপক্রম হয়েছিল। কিন্তু জামিল সাহেব অভিযুক্ত বিষয়গুলো দ্রুততার সাথে সমাধান করেন ফলে কারখানাটি পুনরায় চালু হয়। তার কারখানার দ্বারা যাতে সমাজের কোনো ক্ষতি না হয় সেজন্য তিনি দ্রুত সমস্যার সমাধান করেন। তাই আমার মতে, জামিল সাহেব এখানে সামাজিক বিপণন মতবাদটি অনুসরণ করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জামিল সাহেব বিপণনের কোন ধারণাকে অনুসরণ করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর