বিপণন পরিবেশের কোন উপাদানের প্রভাবে জামিল সাহেবের কারখানা বন্ধের উপক্রম হয়েছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বিপণন পরিবেশের রাজনৈতিক উপাদানের কারণে জামিল সাহেবের কারখানা বন্ধের উপক্রম হয়েছিল। রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়াদি হলো আইন-কানুন, সরকারি সংস্থা এবং চাপ প্রয়োগকারী দল বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সরকার যদি বিপণনের সাথে জড়িত আইনসমূহ কঠোরভাবে কার্যকর করে তাহলে বিপণনকারীকে তা সঠিকভাবে মেনে চলতে হয়। জামিল সাহেব একটি উৎপাদনমুখী কারখানা স্থাপন করেন। তার কারখানার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো এবং সেখানে বহু যুবকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। কিন্তু অপরিকল্পিত স্থানে কারখানটি স্থাপিত হওয়ায় পরিবেশবাদী সংস্থা থেকে অভিযোগ আসে। সরকারিভাবে এটি বন্ধের নোটিশ আসে। কোথায় উৎপাদনমুখী কারখানা হবে আর কোথায় আবাসিক ভবন গড়ে উঠবে এটি একটি সরকারি সিদ্ধান্ত যা আইন হিসেবে গণ্য হবে। যেহেতু জামিল সাহেবের প্রতিষ্ঠানটি সরকারিভাবে বন্ধের নির্দেশ আসে তাই বলা যায়, এটি বিপণন পরিবেশের রাজনৈতিক উপাদান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন পরিবেশের কোন উপাদানের প্রভাবে জামিল সাহেবের কারখানা বন্ধের উপ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর