'মামুন ট্রেডার্স' এবং 'আনোয়ার ট্রেডার্স' এর কাজের ধরন এক নয়। আনোয়ার ট্রেডার্স কোন ধরনের পাইকার তা উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: মামুন ট্রেডার্স ও আনোয়ার ট্রেডার্সের কাজ এক নয় উক্তিটি যথার্থ। কারণ মামুন ট্রেডার্স পূর্ণ সেবাদানকারী পাইকার পক্ষান্তরে আনোয়ার ট্রেডার্স সীমিত সেবাদানকারী পাইকার। যে সকল পাইকারি ব্যবসায়ী পাইকারের প্রায় সকল কাজ সম্পন্ন করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী পাইকার বলা হয়। পক্ষান্তরে যেসব পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানাস্বত্ব গ্রহণ করলেও পাইকারদের সকল প্রকার সাধারণ কার্য সম্পাদন করে না তাদেরকে সীমিত ব্যয় পাইকার বলে। আনোয়ার ট্রেডার্স হলো সীমিত সেবাদানকারী পাইকার। সীমিত সেবাদানকারী পাইকাররা পূর্ণ সেবাদানকারী পাইকারদের তুলনায় কিছু কম কাজ সম্পাদান করে। এরা মূলত নির্বাচিত কার্যাবলি সম্পাদন করে। এরা পণ্যের মালিকানা গ্রহণ করলেও পাইকারি ব্যবসায়ের সমস্ত কাজ সম্পাদন করে না। উদ্দীপকে বলা আছে আনোয়ার ট্রেডার্স পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান হলেও এরা মামুন ট্রেডার্সের মতো অন্যান্য কাজ সম্পাদন করে না। অর্থাৎ আনোয়ার ট্রেডার্স হলো সীমিত সেবাদানকারী পাইকার। মামুন ট্রেডার্স হলো একজন পূর্ণ সেবাদানকারী পাইকার, অপরপক্ষে আনোয়ার ট্রেডার্স হলো সীমিত সেবাদানকারী পাইকার। উভয়েই পাইকার তবে কাজের ব্যাপকতা অনুযায়ী দুজনের মধ্যে পার্থক্য আছে। মামুন ট্রেডার্স পাইকারি ব্যবসায়ের সব কাজ সম্পাদান করে ফলে তার কাজের ব্যাপকতা বেশি। কিন্তু আনোয়ার ট্রেডার্স পাইকারি ব্যবসায়ের সকল কাজ সম্পাদন করে না ফলে তার কাজের ব্যাপকতা কম। তাই খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে মামুন ট্রেডার্স ও আনোয়ার ট্রেডার্স উভয়ে পাইকার হলেও এদের কাজের ধরন ভিন্ন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মামুন ট্রেডার্স' এবং 'আনোয়ার ট্রেডার্স' এর কাজের ধরন এক নয়। আনোয…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর