উদ্দীপকে উল্লিখিত 'মামুন ট্রেডার্স' কোন ধরনের পাইকার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মামুন ট্রেডার্স পূর্ণ সেবাদানকারী পাইকার। পূর্ণ সেবাদানকারী পাইকাররা পাইকারি ব্যবসায়ের প্রায় সব ধরনের কার্যাবলি সম্পাদান করে যেমন— পণ্য সংরক্ষণ, বাকিতে বিক্রয়, পণ্য সরবরাহ করা, বিজ্ঞাপনে সহায়তা ইত্যাদি। এছাড়াও এরা তথ্য সরবরাহ, বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ প্রদান, ব্যবস্থাপনায় সহায়তা ইত্যাদি কাজ করে থাকে। পূর্ণ সেবাদানকারী পাইকারদের মধ্যে হোলসেল মার্চেন্ট, শিল্প পরিবেশক অন্যতম। উদ্দীপকের মামুন ট্রেডার্স উৎপাদনকারীর নিকট হতে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে সংরক্ষণ করে। পরবর্তীতে সংগৃহীত পণ্য নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করে। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য তারা প্রসারমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। অর্থাৎ পাইকারি ব্যবসায়ীর সমস্ত কাজ মামুন ট্রেডার্স করে থাকে। তাই বলা যায়, মামুন ট্রেডার্স একজন পূর্ণ সেবাদানকারী পাইকার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'মামুন ট্রেডার্স' কোন ধরনের পাইকার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর