ব্যবসায়ের সফলতার জন্য জনাব রাইহানের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। তিনি বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করেন।সামাজিক যোগাযোগ বলতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যেমন : Google, Facebook, Youtube ইত্যাদি।উদ্দীপকের জনাব রাইহান কক্সবাজার শহরের কলাতলী রোডে একটি খাবার হোটেল প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলায় মোবাইলে এস.এম.এস ও ফেসবুক পেইজ-এর মাধ্যমে যোগাযোগ করে ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করেন। ফলে অল্প দিনেই প্রতিষ্ঠানটির বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়। এখানে ফেসবুক ও মোবাইল ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ কার্যক্রম মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে।বর্তমানে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার ব্যাপক প্রচার-প্রচারণার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজেই কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে তথ্য পৌঁছানো সম্ভব হচ্ছে। এছাড়া অনলাইনের মাধ্যমে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো ডেলিভারির ব্যবস্থাও করা হয়। ফলে স্বল্প খরচে এবং লাভজনকভাবে অধিক বিক্রয় নিশ্চিত হয়। একইভাবে উদ্দীপকের জনাব রাইহান ফেসবুক পেজ ব্যবহার করে খাবারের চাহিদা বৃদ্ধিতে সচেষ্ট থাকেন। ফলে অল্প সময়ে তিনি প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হন। তাই বলা যায়, ব্যবসায়ের সফলতা অর্জনের ক্ষেত্রে জনাব রাইহান কর্তৃক মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করা যৌক্তিক ও সময় উপযোগী হয়েছে।