উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা কতটা যৌক্তিক? বিপণন মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সম্পূর্ণরূপে যৌক্তিক। প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি ব্যবহার করে। বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ যা বিপণনকারী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার। উদ্দীপকে 'ডানা ফ্যাশন' বিদেশ থেকে ৭ হতে ১২ বছরের শিশুদের জন্য শীতকালীন পোশাক আমদানির পর ঢাকা শহরের বিভিন্ন শো-রুমে বিক্রয় করে। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি টেলিভিশনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রয় বাড়াতে সক্ষম হয়। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্য সম্পর্কে অবহিত করার জন্য বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে। উক্ত কার্যক্রম বিপণন মিশ্রণের প্রসার উপাদানের অন্তর্ভুক্ত।পণ্য সিদ্ধান্তগ্রহণ, মূল্য নির্ধারণ ও বণ্টনব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কীভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপণন প্রসার বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। এ প্রক্রিয়ায় লক্ষ্য নির্দিষ্ট বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা। যা প্রতিষ্ঠানের পণ্যকে প্রতিযোগীর তুলনায় ভিন্নভাবে তুলে ধরে বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। তাই বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের ডানা ফ্যাশনের বিপণন মিশ্রণের প্রসার কৌশলটি ব্যবহার করা যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা কতটা যৌ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর