বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে যন্ত্রাংশ বিক্রয়ের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক: যা বিপণন মিশ্রণের বণ্টন কাজের অন্তর্ভুক্ত।উৎপাদক বা আমদানিকারকের নিকট থেকে পণ্য ভোক্তা বা কেতার নিকট পৌছানোকে বণ্টন বলে। বণ্টন বিপণন মিশ্রণের অন্যতম একটি উপাদান। বিভিন্ন প্রণালি, কভারেজ, মজুদ পণ্য, পরিবহন ইত্যাদি বণ্টনের অন্তর্ভুক্ত।উদ্দীপকে 'পাওয়ার পয়েন্ট' চায়না থেকে ওয়াশিং মেশিন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করে। বর্তমানে সারাদেশের ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বিক্রয়ের * সিদ্ধান্ত নেয়। এখানে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রণালি ব্যবহার করে সারাদেশে পণ্য পৌছানোর ব্যবস্থা করে। উদ্দীপকের উক্ত কাজগুলো বিপণনের বণ্টন কাজ হিসেবে বিবেচিত।ক্রেতাসন্তুষ্টি অর্জনের জন্যই একজন বিপণনকারী বিপণন মিশ্রণের উপাদানগুলোর সমন্বয় ঘটান। বিপণন মিশ্রণের উপাদান ৪টি; যথা: পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার। পণ্যের সিদ্ধান্তগ্রহণ ও মূল্য নির্ধারণের পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে পণ্যটি ক্রেতাদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা। একটি পণ্যের ভোক্তা বিভিন্ন স্থানে বসবাস করে। -এমতাবস্থায় পণ্যের মান ও মূল্য যতই আকর্ষণীয় হোক না কেন পণ্যটি যদি ভোক্তার নিকট পৌছানো না যায় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্যটি বর্তমানে সারাদেশে সরবরাহের সিদ্ধান্ত নেয়। উক্ত সিদ্ধান্তটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তাই আমার মতে, বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে বিক্রয়ের সিদ্ধান্তটি যৌক্তিক।